সব সূরা

সূরা 93

পূর্বাহ্নের সুর্যকিরণ

سُورَةُ الضُّحَىٰ

Ad-Dhuhaa · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلضُّحَىٰ

    ট্রান্সলিটারেশন: Wad duhaa

    শপথ পূর্বাহ্নের,

  2. 2

    وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ

    ট্রান্সলিটারেশন: Wal laili iza sajaa

    শপথ রাত্রির যখন তা গভীর হয়,

  3. 3

    مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

    ট্রান্সলিটারেশন: Ma wad da'aka rabbuka wa ma qalaa

    আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

  4. 4

    وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ

    ট্রান্সলিটারেশন: Walal-aakhiratu khairul laka minal-oola

    আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

  5. 5

    وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

    ট্রান্সলিটারেশন: Wa la sawfa y'uteeka rabbuka fatarda

    আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

  6. 6

    أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ

    ট্রান্সলিটারেশন: Alam ya jidka yateeman fa aawaa

    তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

  7. 7

    وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ

    ট্রান্সলিটারেশন: Wa wa jadaka daal lan fahada

    তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

  8. 8

    وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ

    ট্রান্সলিটারেশন: Wa wa jadaka 'aa-ilan fa aghnaa

    তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

  9. 9

    فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

    ট্রান্সলিটারেশন: Fa am mal yateema fala taqhar

    সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

  10. 10

    وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ

    ট্রান্সলিটারেশন: Wa am mas saa-ila fala tanhar

    সওয়ালকারীকে ধমক দেবেন না।

  11. 11

    وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

    ট্রান্সলিটারেশন: Wa amma bi ni'mati rabbika fahad dith

    এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।