সব সূরা

সূরা 88

বিহ্বলকর ঘটনা

سُورَةُ الغَاشِيَةِ

Al-Ghaashiya · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ

    ট্রান্সলিটারেশন: Hal ataaka hadeesul ghaashiyah

    আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

  2. 2

    وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ

    ট্রান্সলিটারেশন: Wujoohuny yawma 'izin khaashi'ah

    অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

  3. 3

    عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ

    ট্রান্সলিটারেশন: 'Aamilatun naasibah

    ক্লিষ্ট, ক্লান্ত।

  4. 4

    تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ

    ট্রান্সলিটারেশন: Taslaa naaran haamiyah

    তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

  5. 5

    تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ

    ট্রান্সলিটারেশন: Tusqaa min 'aynin aaniyah

    তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

  6. 6

    لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ

    ট্রান্সলিটারেশন: Laisa lahum ta'aamun illaa min daree'

    কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

  7. 7

    لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ

    ট্রান্সলিটারেশন: Laa yusminu wa laa yughnee min joo'

    এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

  8. 8

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Wujoohuny yawma 'izin naa'imah

    অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

  9. 9

    لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Lisa'yihaa raadiyah

    তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

  10. 10

    فِى جَنَّةٍ عَالِيَةٍۢ

    ট্রান্সলিটারেশন: Fee jannatin 'aaliyah

    তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

  11. 11

    لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ

    ট্রান্সলিটারেশন: Laa tasma'u feehaa laaghiyah

    তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

  12. 12

    فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Feehaa 'aynun jaariyah

    তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

  13. 13

    فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Feehaa sururum marfoo'ah

    তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

  14. 14

    وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Wa akwaabum mawdoo 'ah

    এবং সংরক্ষিত পানপাত্র

  15. 15

    وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Wa namaariqu masfoofah

    এবং সারি সারি গালিচা

  16. 16

    وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

    ট্রান্সলিটারেশন: Wa zaraabiyyu mabsoosah

    এবং বিস্তৃত বিছানো কার্পেট।

  17. 17

    أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

    ট্রান্সলিটারেশন: Afalaa yanzuroona ilalibili kaifa khuliqat

    তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

  18. 18

    وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

    ট্রান্সলিটারেশন: Wa ilas samaaa'i kaifa rufi'at

    এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

  19. 19

    وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

    ট্রান্সলিটারেশন: Wa ilal jibaali kaifa nusibat

    এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

  20. 20

    وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

    ট্রান্সলিটারেশন: Wa ilal ardi kaifa sutihat

    এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

  21. 21

    فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ

    ট্রান্সলিটারেশন: Fazakkir innama anta Muzakkir

    অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

  22. 22

    لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

    ট্রান্সলিটারেশন: Lasta 'alaihim bimusaitir

    আপনি তাদের শাসক নন,

  23. 23

    إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    ট্রান্সলিটারেশন: Illaa man tawallaa wa kafar

    কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

  24. 24

    فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

    ট্রান্সলিটারেশন: Fa yu'azzibuhul laahul 'azaabal akbar

    আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

  25. 25

    إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

    ট্রান্সলিটারেশন: Innaa ilainaaa iyaabahum

    নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

  26. 26

    ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

    ট্রান্সলিটারেশন: Summa inna 'alainaa hisaabahum

    অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।