সব সূরা

সূরা 86

রাতের আগন্তুক

سُورَةُ الطَّارِقِ

At-Taariq · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

    ট্রান্সলিটারেশন: Wassamaaa'i wattaariq

    শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

  2. 2

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

    ট্রান্সলিটারেশন: Wa maaa adraaka mattaariq

    আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

  3. 3

    ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

    ট্রান্সলিটারেশন: Annajmus saaqib

    সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

  4. 4

    إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ

    ট্রান্সলিটারেশন: In kullu nafsil lammaa 'alaihaa haafiz

    প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

  5. 5

    فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ

    ট্রান্সলিটারেশন: Fal yanzuril insaanu mimma khuliq

    অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

  6. 6

    خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ

    ট্রান্সলিটারেশন: Khuliqa mim maaa'in daafiq

    সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

  7. 7

    يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

    ট্রান্সলিটারেশন: Yakhruju mim bainissulbi wat taraaa'ib

    এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

  8. 8

    إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ

    ট্রান্সলিটারেশন: Innahoo 'alaa raj'ihee laqaadir

    নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

  9. 9

    يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

    ট্রান্সলিটারেশন: Yawma tublas saraaa'ir

    যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

  10. 10

    فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ

    ট্রান্সলিটারেশন: Famaa lahoo min quwwatinw wa laa naasir

    সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

  11. 11

    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

    ট্রান্সলিটারেশন: Wassamaaa'i zaatir raj'

    শপথ চক্রশীল আকাশের

  12. 12

    وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

    ট্রান্সলিটারেশন: Wal ardi zaatis sad'

    এবং বিদারনশীল পৃথিবীর

  13. 13

    إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ

    ট্রান্সলিটারেশন: Innahoo laqawlun fasl

    নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

  14. 14

    وَمَا هُوَ بِٱلْهَزْلِ

    ট্রান্সলিটারেশন: Wa maa huwa bil hazl

    এবং এটা উপহাস নয়।

  15. 15

    إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا

    ট্রান্সলিটারেশন: Innahum yakeedoona kaidaa

    তারা ভীষণ চক্রান্ত করে,

  16. 16

    وَأَكِيدُ كَيْدًۭا

    ট্রান্সলিটারেশন: Wa akeedu kaidaa

    আর আমিও কৌশল করি।

  17. 17

    فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

    ট্রান্সলিটারেশন: Famahhilil kaafireena amhilhum ruwaidaa

    অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।

রাতের আগন্তুক — Islam Word