সব সূরা

সূরা 85

নক্ষত্রপুঞ্জ

سُورَةُ البُرُوجِ

Al-Burooj · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ

    ট্রান্সলিটারেশন: Wassamaaa'i zaatil burooj

    শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

  2. 2

    وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ

    ট্রান্সলিটারেশন: Wal yawmil maw'ood

    এবং প্রতিশ্রুত দিবসের,

  3. 3

    وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ

    ট্রান্সলিটারেশন: Wa shaahidinw wa mashhood

    এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

  4. 4

    قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ

    ট্রান্সলিটারেশন: Qutila as haabul ukhdood

    অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

  5. 5

    ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ

    ট্রান্সলিটারেশন: Annaari zaatil waqood

    অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

  6. 6

    إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ

    ট্রান্সলিটারেশন: Iz hum 'alaihaa qu'ood

    যখন তারা তার কিনারায় বসেছিল।

  7. 7

    وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ

    ট্রান্সলিটারেশন: Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood

    এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

  8. 8

    وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

    ট্রান্সলিটারেশন: Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed

    তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

  9. 9

    ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ

    ট্রান্সলিটারেশন: Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed

    যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

  10. 10

    إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ

    ট্রান্সলিটারেশন: Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq

    যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

  11. 11

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ

    ট্রান্সলিটারেশন: Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum Jannaatun tajree min tahtihal anhaar; zaalikal fawzul kabeer

    যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

  12. 12

    إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

    ট্রান্সলিটারেশন: Inna batsha Rabbika lashadeed

    নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

  13. 13

    إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

    ট্রান্সলিটারেশন: Innahoo Huwa yubdi'u wa yu'eed

    তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

  14. 14

    وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ

    ট্রান্সলিটারেশন: Wa Huwal Ghafoorul Wadood

    তিনি ক্ষমাশীল, প্রেমময়;

  15. 15

    ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ

    ট্রান্সলিটারেশন: Zul 'Arshil Majeed

    মহান আরশের অধিকারী।

  16. 16

    فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ

    ট্রান্সলিটারেশন: Fa' 'aalul limaa yureed

    তিনি যা চান, তাই করেন।

  17. 17

    هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ

    ট্রান্সলিটারেশন: Hal ataaka hadeesul junood

    আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?

  18. 18

    فِرْعَوْنَ وَثَمُودَ

    ট্রান্সলিটারেশন: Fir'awna wa Samood

    ফেরাউনের এবং সামুদের?

  19. 19

    بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ

    ট্রান্সলিটারেশন: Balil lazeena kafaroo fee takzeeb

    বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

  20. 20

    وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ

    ট্রান্সলিটারেশন: Wallaahu minw waraaa'ihim muheet

    আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

  21. 21

    بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ

    ট্রান্সলিটারেশন: Bal huwa Quraanum Majeed

    বরং এটা মহান কোরআন,

  22. 22

    فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ

    ট্রান্সলিটারেশন: Fee Lawhim Mahfooz

    লওহে মাহফুযে লিপিবদ্ধ।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।

নক্ষত্রপুঞ্জ — Islam Word