সব সূরা

সূরা 82

বিদীর্ণ করা

سُورَةُ الانفِطَارِ

Al-Infitaar · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

    ট্রান্সলিটারেশন: Izas samaaa'un fatarat

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. 2

    وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal kawaakibun tasarat

    যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

  3. 3

    وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal bihaaru fujjirat

    যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

  4. 4

    وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal qubooru bu'sirat

    এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

  5. 5

    عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

    ট্রান্সলিটারেশন: 'Alimat nafsum maa qaddamat wa akhkharat

    তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

  6. 6

    يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

    ট্রান্সলিটারেশন: Yaaa ayyuhal insaaanu maa gharraka bi Rabbikal kareem

    হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

  7. 7

    ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    ট্রান্সলিটারেশন: Allazee khalaqaka fasaw waaka fa'adalak

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

  8. 8

    فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ

    ট্রান্সলিটারেশন: Feee ayye sooratim maa shaaa'a rakkabak

    যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

  9. 9

    كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    ট্রান্সলিটারেশন: Kalla bal tukazziboona bid deen

    কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

  10. 10

    وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ

    ট্রান্সলিটারেশন: Wa inna 'alaikum lahaa fizeen

    অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

  11. 11

    كِرَامًۭا كَٰتِبِينَ

    ট্রান্সলিটারেশন: Kiraaman kaatibeen

    সম্মানিত আমল লেখকবৃন্দ।

  12. 12

    يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

    ট্রান্সলিটারেশন: Ya'lamoona ma taf'aloon

    তারা জানে যা তোমরা কর।

  13. 13

    إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ

    ট্রান্সলিটারেশন: Innal abraara lafee na'eem

    সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

  14. 14

    وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ

    ট্রান্সলিটারেশন: Wa innal fujjaara lafee jaheem

    এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

  15. 15

    يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

    ট্রান্সলিটারেশন: Yaslawnahaa Yawmad Deen

    তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

  16. 16

    وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

    ট্রান্সলিটারেশন: Wa maa hum 'anhaa bighaaa 'ibeen

    তারা সেখান থেকে পৃথক হবে না।

  17. 17

    وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

    ট্রান্সলিটারেশন: Wa maaa adraaka maa Yawmud Deen

    আপনি জানেন, বিচার দিবস কি?

  18. 18

    ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

    ট্রান্সলিটারেশন: Summa maaa adraaka maa Yawmud Deen

    অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

  19. 19

    يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ

    ট্রান্সলিটারেশন: Yawma laa tamliku nafsul linafsin shai'anw walamru yawma'izil lillaah

    যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।