সব সূরা

সূরা 81

অন্ধকারাচ্ছন্ন

سُورَةُ التَّكۡوِيرِ

At-Takwir · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

    ট্রান্সলিটারেশন: Izash shamsu kuwwirat

    যখন সূর্য আলোহীন হয়ে যাবে,

  2. 2

    وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izan nujoomun kadarat

    যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,

  3. 3

    وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal jibaalu suyyirat

    যখন পর্বতমালা অপসারিত হবে,

  4. 4

    وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal 'ishaaru 'uttilat

    যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;

  5. 5

    وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal wuhooshu hushirat

    যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,

  6. 6

    وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal bihaaru sujjirat

    যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

  7. 7

    وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izan nufoosu zuwwijat

    যখন আত্মাসমূহকে যুগল করা হবে,

  8. 8

    وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal maw'oodatu su'ilat

    যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,

  9. 9

    بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ

    ট্রান্সলিটারেশন: Bi ayyi zambin qutilat

    কি অপরাধে তাকে হত্য করা হল?

  10. 10

    وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izas suhufu nushirat

    যখন আমলনামা খোলা হবে,

  11. 11

    وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izas samaaa'u kushitat

    যখন আকাশের আবরণ অপসারিত হবে,

  12. 12

    وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal jaheemu su'-'irat

    যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে

  13. 13

    وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

    ট্রান্সলিটারেশন: Wa izal jannatu uzlifat

    এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,

  14. 14

    عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ

    ট্রান্সলিটারেশন: 'Alimat nafsum maaa ahdarat

    তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।

  15. 15

    فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

    ট্রান্সলিটারেশন: Falaaa uqsimu bil khunnas

    আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।

  16. 16

    ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

    ট্রান্সলিটারেশন: Al jawaaril kunnas

    চলমান হয় ও অদৃশ্য হয়,

  17. 17

    وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

    ট্রান্সলিটারেশন: Wallaili izaa 'as'as

    শপথ নিশাবসান ও

  18. 18

    وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

    ট্রান্সলিটারেশন: Wassubhi izaa tanaffas

    প্রভাত আগমন কালের,

  19. 19

    إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ

    ট্রান্সলিটারেশন: Innahoo laqawlu rasoolin kareem

    নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,

  20. 20

    ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ

    ট্রান্সলিটারেশন: Zee quwwatin 'inda zil 'arshi makeen

    যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,

  21. 21

    مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ

    ট্রান্সলিটারেশন: Mutaa'in samma ameen

    সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।

  22. 22

    وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ

    ট্রান্সলিটারেশন: Wa maa saahibukum bimajnoon

    এবং তোমাদের সাথী পাগল নন।

  23. 23

    وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

    ট্রান্সলিটারেশন: Wa laqad ra aahu bilufuqil mubeen

    তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।

  24. 24

    وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ

    ট্রান্সলিটারেশন: Wa maa huwa 'alal ghaibi bidaneen

    তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।

  25. 25

    وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ

    ট্রান্সলিটারেশন: Wa maa huwa biqawli shaitaanir rajeem

    এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।

  26. 26

    فَأَيْنَ تَذْهَبُونَ

    ট্রান্সলিটারেশন: Fa ayna tazhaboon

    অতএব, তোমরা কোথায় যাচ্ছ?

  27. 27

    إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ

    ট্রান্সলিটারেশন: In huwa illaa zikrul lil'aalameen

    এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,

  28. 28

    لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

    ট্রান্সলিটারেশন: Liman shaaa'a minkum ai yastaqeem

    তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।

  29. 29

    وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ

    ট্রান্সলিটারেশন: Wa maa tashaaa'oona illaaa ai yashaaa 'al laahu Rabbul 'Aalameen

    তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।