সব সূরা

সূরা 80

সে ভ্রু কুঁচকালো

سُورَةُ عَبَسَ

Abasa · মক্কান

কী: জে পরবর্তী আয়াত · কে আগের আয়াত

অডিও
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ

    ট্রান্সলিটারেশন: 'Abasa wa tawallaa.

    তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

  2. 2

    أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

    ট্রান্সলিটারেশন: An jaa-ahul 'a-maa

    কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

  3. 3

    وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

    ট্রান্সলিটারেশন: Wa maa yudreeka la'allahu yaz zakkaa.

    আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

  4. 4

    أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

    ট্রান্সলিটারেশন: Au yaz zak karu fatanfa 'ahuz zikraa.

    অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

  5. 5

    أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

    ট্রান্সলিটারেশন: Amma manis taghnaa

    পরন্তু যে বেপরোয়া,

  6. 6

    فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    ট্রান্সলিটারেশন: Fa-anta lahu tasaddaa

    আপনি তার চিন্তায় মশগুল।

  7. 7

    وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

    ট্রান্সলিটারেশন: Wa ma 'alaika allaa yaz zakka.

    সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

  8. 8

    وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

    ট্রান্সলিটারেশন: Wa amma man jaa-aka yas'a

    যে আপনার কাছে দৌড়ে আসলো

  9. 9

    وَهُوَ يَخْشَىٰ

    ট্রান্সলিটারেশন: Wahuwa yakhshaa,

    এমতাবস্থায় যে, সে ভয় করে,

  10. 10

    فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

    ট্রান্সলিটারেশন: Fa-anta 'anhu talah haa.

    আপনি তাকে অবজ্ঞা করলেন।

  11. 11

    كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Kalla innaha tazkirah

    কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

  12. 12

    فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Faman shaa a zakarah

    অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

  13. 13

    فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ

    ট্রান্সলিটারেশন: Fi suhufim mukar rama,

    এটা লিখিত আছে সম্মানিত,

  14. 14

    مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ

    ট্রান্সলিটারেশন: Marfoo'atim mutah hara,

    উচ্চ পবিত্র পত্রসমূহে,

  15. 15

    بِأَيْدِى سَفَرَةٍۢ

    ট্রান্সলিটারেশন: Bi'aidee safara

    লিপিকারের হস্তে,

  16. 16

    كِرَامٍۭ بَرَرَةٍۢ

    ট্রান্সলিটারেশন: Kiraamim bararah.

    যারা মহৎ, পূত চরিত্র।

  17. 17

    قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Qutilal-insanu maa akfarah.

    মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

  18. 18

    مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

    ট্রান্সলিটারেশন: Min aiyyi shai-in Khalaq

    তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

  19. 19

    مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Min nutfah; khalaqahu faqad-darah.

    শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

  20. 20

    ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Thummas sabeela yas-sarah

    অতঃপর তার পথ সহজ করেছেন,

  21. 21

    ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Thumma amatahu fa-aqbarah

    অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

  22. 22

    ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Thumma iza shaa-a ansharah

    এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

  23. 23

    كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

    ট্রান্সলিটারেশন: Kalla lamma yaqdi maa amarah.

    সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

  24. 24

    فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

    ট্রান্সলিটারেশন: Falyanzuril insanu ilaa ta-amih

    মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

  25. 25

    أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا

    ট্রান্সলিটারেশন: Anna sabab nalmaa-a sabba.

    আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

  26. 26

    ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا

    ট্রান্সলিটারেশন: Thumma sha qaqnal-arda shaqqa.

    এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

  27. 27

    فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا

    ট্রান্সলিটারেশন: Fa ambatna feeha habba

    অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

  28. 28

    وَعِنَبًۭا وَقَضْبًۭا

    ট্রান্সলিটারেশন: Wa 'inabaw-wa qadba

    আঙ্গুর, শাক-সব্জি,

  29. 29

    وَزَيْتُونًۭا وَنَخْلًۭا

    ট্রান্সলিটারেশন: Wa zaitoonaw wanakh la'

    যয়তুন, খর্জূর,

  30. 30

    وَحَدَآئِقَ غُلْبًۭا

    ট্রান্সলিটারেশন: Wa hadaa-iqa ghulba

    ঘন উদ্যান,

  31. 31

    وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا

    ট্রান্সলিটারেশন: Wa faki hataw-wa abba.

    ফল এবং ঘাস

  32. 32

    مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ

    ট্রান্সলিটারেশন: Mata'al-lakum wa li-an'amikum.

    তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

  33. 33

    فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

    ট্রান্সলিটারেশন: Faiza jaa-atis saakhah.

    অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

  34. 34

    يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

    ট্রান্সলিটারেশন: Yauma yafir-rul mar-u min akheeh

    সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

  35. 35

    وَأُمِّهِۦ وَأَبِيهِ

    ট্রান্সলিটারেশন: Wa ummihee wa abeeh

    তার মাতা, তার পিতা,

  36. 36

    وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

    ট্রান্সলিটারেশন: Wa sahi batihee wa baneeh.

    তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

  37. 37

    لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ

    ট্রান্সলিটারেশন: Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh

    সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

  38. 38

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Wujoo huny-yauma-izim-musfira;

    অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

  39. 39

    ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Dahi katum mustab shirah

    সহাস্য ও প্রফুল্ল।

  40. 40

    وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ

    ট্রান্সলিটারেশন: Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a

    এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

  41. 41

    تَرْهَقُهَا قَتَرَةٌ

    ট্রান্সলিটারেশন: Tarhaquha qatarah.

    তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

  42. 42

    أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

    ট্রান্সলিটারেশন: Ulaa-ika humul-kafa ratul-fajarah.

    তারাই কাফের পাপিষ্ঠের দল।

অনুবাদ সংস্করণ: bn.bengali

আয়াত অডিও: মিশারী রশিদ আলাফাসি (islamic.network CDN এর মাধ্যমে 128kbps)।

পাঠ্য এবং অনুবাদ: api.alquran.cloud · উসমানী আরবি।

যদি একটি আয়াতের অর্থ অস্পষ্ট হয়, তাহলে একজন যোগ্য শিক্ষককে জিজ্ঞাসা করুন - বিশেষ করে আইনগত এবং ধর্মীয় বিষয়গুলির জন্য।

সে ভ্রু কুঁচকালো — Islam Word